ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
অল্পের জন্য রক্ষা পেলেন জিএম কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 August, 2022, 11:16 PM

অল্পের জন্য রক্ষা পেলেন জিএম কাদের

অল্পের জন্য রক্ষা পেলেন জিএম কাদের

ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

শনিবার ১৩ আগস্ট, সন্ধ্যার পর বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয় রজনীগন্ধা থেকে উত্তরার বাসায় ফেরার পথে খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের সামনে এয়ারপোর্ট রোডে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় দ্রুতগামী একটি বাস জিএম কাদেরের গাড়িকে ডান পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। এতে জাতীয় পার্টি চেয়ারম্যান বুকে প্রচণ্ড আঘাত পান। বর্তমানে তিনি বাসায় ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

খিলক্ষেত থানা পুলিশ চালকসহ বাসটি আটক করেছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status