ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
চীনের স্মার্টফোন বাজারের তলানিতে রিয়েলমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 August, 2022, 8:31 PM

চীনের স্মার্টফোন বাজারের তলানিতে রিয়েলমি

চীনের স্মার্টফোন বাজারের তলানিতে রিয়েলমি

চীনের স্মার্টফোন বাজারে শীর্ষ স্থানে রয়েছে ভিভো। বছরের দ্বিতীয় প্রান্তিকে ১৯ দশমিক ৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে অন্যান্য ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে শীর্ষ অবস্থান দখল করে প্রতিষ্ঠানটি।

কাউন্টারপয়েন্ট রিসার্চ মার্কেট পালস রিপোর্টের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। রিপোর্টে ১৮ দশমিক ৩ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হোনার। ১৭ দশমিক ৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের আরেকটি ব্যান্ড অপো। মার্কিন ব্যান্ড অ্যাপলের দখলে রয়েছে ১৫ দশমিক ৫ শতাংশ শেয়ার। আর ১৪ দশমিক ৯ শতাংশ শেয়ার নিয়ে পরের অবস্থানে রয়েছে চীনের আরেক ব্যান্ড শাওমি। হুয়াওয়ের দখলে ৬ দশমিক ৯ শতাংশ। আর ২ দশমিক ৪ শতাংশ শেয়ার নিয়ে সবার নিচে রিয়েলমি।

ভিভো’র পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে ৫০টিরও বেশি দেশে ৪০ কোটির বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে ভিভো। গ্রাহকের সন্তুষ্টি অর্জন করায় বিশেষ করে তরুণ গ্রাহকের সুলভ মূল্যে ফোন দেয়ার কারণে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভিভো।

উদ্ভাবনী ও প্রযুক্তির সক্ষমতাকে কাজে লাগিয়ে ভিভো তার চলমান গতি বজায় রেখেছে। এক্স, ভি ও ওয়াই সিরিজের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করছে ভিভো।

শক্তিশালী ব্যাটারি, অত্যাধুনিক ক্যামেরা, প্রযুক্তির ব্যবহারের কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছে ভিভো এক্স সিরিজের স্মার্টফোনগুলো। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জেইসের সাথে পার্টনারশিপ করে ফটোগ্রাফির জগতে দারুণ পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status