ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
১০ বছরের প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 August, 2022, 12:03 PM
সর্বশেষ আপডেট: Friday, 12 August, 2022, 12:43 PM

১০ বছরের প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

১০ বছরের প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

মাদারীপুরে বিয়েতে দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা। প্রেমিক তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন। এরই মধ্যে প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। এতে নিজের অবস্থান থেকে কিছুতেই সরে আসবেন না বলে সাফ জানিয়েছেন ওই প্রেমিকা।

ওই প্রেমিকার নাম হ্যাপি আক্তার এবং প্রেমিকের নাম আমিনুল হাওলাদার। হ্যাপি আক্তার রাজৈর উপজেলার কবিরাজপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী, আমিনুল ইসলাম ইতালিপ্রবাসী।

জানা যায়, ২০১৩ সালে অষ্টম শ্রেণিতে পড়ুয়া হ্যাপীর সঙ্গে পরিচয় হয় কলেজপড়ুয়া আমিনুল হাওলাদারের। এরপর তাদের মধ্যে প্রেম হয়। ২০১৬ সালে হ্যাপীর পরিবার অন্য জায়গায় জোর করে বিয়ে দিলেও এক মাসের মাথায় আমিনুলের জন্য ডিভোর্স হয়ে যায়। এরপর প্রেমের সম্পর্ক আরও গভীর হতে থাকে। পরে আমিনুল ওই বছরই ইতালি চলে গেলে হ্যাপীর প্রয়োজনীয় খরচ বহনের দায়িত্ব নেন আমিনুল। ব্যাংকের মাধ্যমে টাকাও পাঠাতেন। এ সময় দুটি পরিবারের মাঝে গড়ে ওঠে সখ্য। কিন্তু চলতি মাসের ২ তারিখ দেশে এলে আমিনুলের অন্যত্র বিয়ে ঠিক করে পরিবার। এই খবরে প্রেমিকের বাড়িতে অনশনে হ্যাপী আক্তার। এর সুষ্ঠু সমাধান চান এলাকাবাসী। এদিকে কোনো অবস্থায়ই হ্যাপীকে মেনে নিতে নারাজ আমিনুলের পরিবার।

অভিযুক্ত আমিনুলের ভাবি লতা আক্তার বলেন, ‘কারো সঙ্গে প্রেম করলে তার অনেক প্রমাণ থাকে। কিন্তু হ্যাপী-আমিনুলের প্রেমের গল্পে কোনো প্রমাণ নেই। আমরা হ্যাপীকে মেনে নিতে পারব না। আমিনুলের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে।’

ভুক্তভোগী হ্যাপী আক্তার বলেন, ‘আমি বাড়িতে অবস্থান করার পর গা ঢাকা দিয়েছে আমিনুল। আগামী শুক্রবার (১২ আগস্ট) আমিনুলের অন্যত্র বিয়ে হওয়ার কথা। আমার সঙ্গে ১০ বছর প্রেম করেছে, আমি ওর সঙ্গেই সংসার করতে চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ‘মেয়েটি টানা ১০ বছর প্রেম করলেও আমিনুলের পরিবার অস্বীকার করে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। আর অভিযোগ পেলে দ্রুততম সময়ে নেয়া হবে আইনগত ব্যবস্থা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status