ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পরীমণির ছেলের নাম নিয়ে তসলিমা নাসরিনের আপত্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 August, 2022, 11:36 AM
সর্বশেষ আপডেট: Friday, 12 August, 2022, 11:38 AM

পরীমণির ছেলের নাম নিয়ে তসলিমা নাসরিনের আপত্তি

পরীমণির ছেলের নাম নিয়ে তসলিমা নাসরিনের আপত্তি

পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। জন্মের পরদিনই (১১ আগস্ট) নবজাতককে প্রকাশ্যে এনেছেন তিনি। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। আর এ নাম নিয়েই আপত্তি তুলেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না। আর দেখালেও পেছন থেকে বাচ্চাকে দেখাবে অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে আর বসে থাকবে না, তখন হয়তো সে মুখ, কয়েক মাস বা কয়েক বছর পর দেখাবে।

পরীমণি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে।’

তবে পরীর ছেলের নাম প্রসঙ্গে তসলিমা নাসরিন লেখেন, স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীটামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তার নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে ‘রাজ্য’ নয়, ডাকনাম রাখতাম ‘পরমানন্দ’। ভালো নাম ‘শাহীম মুহাম্মদ’ নয়, রাখতাম ‘পরমানন্দ প্রাণ’।

প্রসঙ্গত, ২০০৪ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হন তসলিমা নাসরিন। এরপর অবস্থান নেন ভারতে। বর্তমানে তিনি থাকেন দিল্লিতে। সেখান থেকেও নিজেকে আলোচনা-সমালোচনায় জড়িয়ে রেখেছেন এই লেখিকা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status