|
ফেসবুকে এমন ইমোজি দিয়ে কী বোঝালেন সাকিবপত্নী?
নতুন সময় ডেস্ক
|
|
ফেসবুকে এমন ইমোজি দিয়ে কী বোঝালেন সাকিবপত্নী? ![]() ফেসবুকে এমন ইমোজি দিয়ে কী বোঝালেন সাকিবপত্নী? এরপরই সাকিবের কাছ থেকে চিঠি পেয়েছে বিসিবি। বিসিবি সভাপতিও সাকিবের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে মিডিয়াকে বলেন, ’হ্যাঁ, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।’ বিসিবির সূত্র জানায়, সেই চিঠিতে সাকিব বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট করেছেন, সেটাও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সে সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দিয়ে খেলবেন বলেও জানিয়েছেন তিনি। তবে চিঠি দিয়ে বেটিং কোম্পানিংয়ের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানালেও এ কাজটা কেন করেছেন সাকিব, সে ব্যাখ্যা তার কাছ থেকে জানতে চায় বিসিবি। এ কারণে সাকিবের সঙ্গে সরাসরি কথা বলতে চান পাপন। এরপরই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যেই রাতে সাকিবের স্ত্রী শিশির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি হাসির ইমোজি দিয়ে যেন আগুনে নতুন করে ঘি ঢাললেন। সাকিবের স্ত্রীর ওই স্ট্যাটাস নিয়ে এখন আলোচনা সব জায়গায়, তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন ওই ইমোজি দিয়ে? সাকিবপত্নী কি প্রকারান্তরে বিসিবিকে একহাত নিলেন? সাকিবকে এভাবে চাপে ফেলে চুক্তি থেকে সরিয়ে আনার ব্যাপারটিকে নিয়ে ব্যঙ্গ করলেন কি? আসলে কিছুই পরিষ্কার নয়। তবে সাকিবের এই ঘটনার দিনই তার স্ত্রীর এমন ইমোজি দেওয়া ফেসবুক স্ট্যাটাস কিছুর ইঙ্গিত বহন করছে নিঃসন্দেহে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
