ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কফি চাষ শুরু হলো টাঙ্গাইলে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 August, 2022, 12:00 PM

কফি চাষ শুরু হলো টাঙ্গাইলে

কফি চাষ শুরু হলো টাঙ্গাইলে

টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে মাটি, ভূ-প্রকৃতি, আবহাওয়া ও মাটির উর্বরতা শক্তি ভালো থাকার শুরু হয়েছে কফি চাষ। কাজু বাদাম এবং কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে চাষিরা কফি চাষ শুরু করেছেন এ গড় অঞ্চলে।

মধুপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কাজু বাদাম এবং কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে ২০২১-২০২২ অর্থ বছরে কৃষকদের মাধ্যমে মধুপুরে ১১ হেক্টর জমিতে কফি চাষ করা হয়েছে।

মধুপুর সদরের কফি চাষি সানোয়ার হোসেন বলেন, মধুপুরে আমি প্রথম কফি চাষ শুরু করি। চাকরি ছেড়ে ৫ বছর আগে শখের বশে কফি চাষ শুরু করেছিলাম। রাঙ্গামটি জেলার রায়খালী থেকে ২০০ চারা এনে প্রায় ২ বিঘা জমিতে বাগান করেছি। বর্তমানে আমার বাগানে রয়েছে ৫০০ থেকে ৬০০ পরিপক্ক গাছ রয়েছে। প্রতিটি গাছে থোকায় থোকায় কফি ফল ঝুলছে।

তিনি আরও বলেন, ফলন ভালো ও আবহাওয়া অনুকূলে থাকলে হেক্টর প্রতি ৭৫০ থেকে ১ হাজার কেজি এবং গাছ প্রতি বছরে ১ কেজি কফি পাওয়া সম্ভব। স্থানীয়ভাবে কফির দাম নির্ধারিত না থাকলেও গ্রিন কফি দেড় হাজার টাকা ও প্রসেস করা কফি আড়াই হাজার টাকা কেজি দরে বিক্রি করছি।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, মধুপুরের মাটির অম্লত্ব ও উর্বরতা শক্তি কফি চাষের জন্য উপযোগী। বৃষ্টিপাত মাটির গঠন বিন্যাস মিলে গড় এলাকার লাল মাটিতে কফি চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে কফি চাষ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে কফি প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্যিক ব্যবস্থা গড়ে না উঠলেও ধনবাড়ী হর্টিকালচারের মাধ্যমে প্রসেসিং চলবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status