ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নকিয়ার নতুন ফোনে চমক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 August, 2022, 11:55 AM

নকিয়ার নতুন ফোনে চমক

নকিয়ার নতুন ফোনে চমক

এক সময়ের জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া সেরার মুকুঠ হারিয়ে নতুন করে বাজার দখলের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। যদিও তাদের নতুন স্মার্টফোন জনপ্রিয়তা অর্জন করতে পারছে না। তবে ফিচার ফোনে ব্যাপক সাড়া পাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নকিয়া বাজারে এনেছে ২৬৬০ ফ্লিপ মডেলের ফোন। ফোল্ডিং ফোনটিতে দুটি ডিসপ্লে ব্যবহার করেছে নকিয়া।

২৬৬০ ফ্লিপ ফোনটিতে রয়েছে ডুয়েল ডিসপ্লে। ফোনটি ভেতরের দিকে রয়েছে ২.৮ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০ বাই ৩২০ পিক্সেল। আর বাহিরের দিকে রয়েছে ১.৭৭ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে। যার রেজোলিউশন ১২০ বাই ১৬০ পিক্সেল।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি১০৭ প্রসেসর। রয়েছে ৪৮ এমবি র‌্যাম ও ১২৮ এমবি ইনবিল্ট স্টোরেজ, যা‌ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এলইডি ফ্ল্যাশসহ ০.৩ মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা আছে ফোনটিতে।

নকিয়ার এই ফোনে রয়েছে ১৪৫০ এমএএইচ ব্যাটারি, যা ফিচার ফোন হিসেবে বিশাল। একবার চার্জে টানা ২০ ঘন্টা কথা বলা যাবে। আর ২৬ দিন স্ট্যান্ডবাই চালু থাকবে ফোনটি।

কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ ৪.২, ৩.৫মিমি হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি ও এমপি৩ প্লেয়ার। চীনের বাজারে ফোনটি পাওয়া গেলেও অন্যান্য দেশে কবে নাগাদ আসবে সে বিষয়ে কিছু জানায়নি নকিয়া। নকিয়া ২৬৬০ ফ্লিপের দাম রাখা হয়েছে ৪৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার টাকা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status