ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
লিটনের জিম্বাবুয়ে সিরিজ শেষ, এশিয়া কাপেও অনিশ্চিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 August, 2022, 10:14 AM

লিটনের জিম্বাবুয়ে সিরিজ শেষ, এশিয়া কাপেও অনিশ্চিত

লিটনের জিম্বাবুয়ে সিরিজ শেষ, এশিয়া কাপেও অনিশ্চিত

আশঙ্কাটাই সত্যি হলো। জিম্বাবুয়ের বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন ইনফর্ম ওপেনার লিটন কুমার দাস। বিসিবিসূত্রে জানা যায়, তার ওয়ানডে সিরিজ শেষ।

লিটনকে তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

যে কারণে শঙ্কা আছে তাঁর এশিয়া কাপে খেলা নিয়েও। ম্যাচশেষে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ সানি জানিয়েছেন, ‘লিটনের হ্যামস্ট্রিংয়ে “গ্রেড টু মাসল স্ট্রেইন” দেখা গেছে। এ ধরনের চোট থেকে সেরে উঠছে সাধারণত ৩-৪ সপ্তাহ লাগে। ফলে এ সিরিজে আমরা তাকে পাচ্ছি না। ’

চলতি আগস্টের ২৭ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। লিটনের সেরে উঠতে চার সপ্তাহ লাগলে তাঁর এ টুর্নামেন্টে খেলা শঙ্কার মুখেই পড়বে। উল্লেখ্য, আজ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৫ উইকেটে হেরেছে। দারুণ ব্যাটিং করা লিটন দাস ৮৯ বলে ৮১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেন। আর মাঠে নামতে পারেননি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status