ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বাগমারায় আ’লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 August, 2022, 11:30 AM

বাগমারায় আ’লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত

বাগমারায় আ’লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল ছিলেন বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে তিনি জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হামলার শিকার হয়ে শাহাদতবরণ করেন।

শেখ কামাল দেশে নান্দনিক ফুটবল ও ক্রিকেটসহ অন্যান্য দেশীয় খেলার মানোন্নয়নে শ্রম দিয়েছেন। দেশে নতুন নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ শিবির গড়ে তুলতেন। সেখানে তিনি নিয়মিত অনুশীলন করতেন।

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের শুরুতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, কৃষকলীগ নেতা আফসার আলী, সাবেক ছাত্রলীগ নেতা মুকুল মোল্লা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম,সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য হাবিবুর রহমান মটর, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, কুষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলাম বাবু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status