ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বাবর-বেয়ারস্টো-রুটকে ছাড়িয়ে শীর্ষে লিটন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 August, 2022, 10:27 AM

বাবর-বেয়ারস্টো-রুটকে ছাড়িয়ে শীর্ষে লিটন

বাবর-বেয়ারস্টো-রুটকে ছাড়িয়ে শীর্ষে লিটন

পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম ও ইংল্যান্ডের দুই তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো-জো রুটকে ছাড়িয়ে চূড়ায় অবস্থান করছেন লিটন কুমার দাস।


বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান লিটন চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে রান সংগ্রহে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের ছাড়িয়ে গেছেন।


চলতি বছরে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে এ পর্যন্ত ৩০ ইনিংসে ব্যাট করে তিনটি সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে ১ হাজার ৩০২ রান করেছেন লিটন দাস।


লিটনের চেয়ে ৮ ইনিংস কম খেলে তিন সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্য ১ হাজার ২২২ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।


পাকিস্তানের  অধিনায়ক বাবর আজম মাত্র ১৬ ইনিংসে ব্যাট করে ৭টি সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ১ হাজার ১৮৪ রান করে তৃতীয় পজিশনে রয়েছেন।


চলতি বছরে ২৩ ইনিংসে খেলে দুটি সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ১ হাজার ২৫ রান করে চতুর্থ পজিশনে আছেন ইংল্যান্ডের সদ্য সাবেক হওয়া টেস্ট অধিনায়ক জো রুট।


আর ২৭ ইনিংসে ১ হাজার ২ রান করে পঞ্চম পজিশনে আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status