ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
স্বামীর মরদেহ ঘ‌রে রে‌খে পালালো স্ত্রী, পাশে কাঁদছিল শিশু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 July, 2022, 11:41 PM

স্বামীর মরদেহ ঘ‌রে রে‌খে পালালো স্ত্রী, পাশে কাঁদছিল শিশু

স্বামীর মরদেহ ঘ‌রে রে‌খে পালালো স্ত্রী, পাশে কাঁদছিল শিশু

টাঙ্গাইলে স্বামী আবু সাঈদকে (৩৫) হত্যার পর পালিয়ে গেছে স্ত্রী হৃদয় বানু। আর বিছানায় বসে কাঁদছে তাদের ৭ মাসের শিশু সন্তান। বৃহস্পতিবার (২৮ জুলাই ) দুপু‌রে টাঙ্গাইল পৌরসভার বিশ্বাসবেতকা এলাকার ধোপাপাড়া ভাড়া বাসা থেকে আবু সাঈদের মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। আবু সাইদ সদর উপজেলার তারটিয়া গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবু সাইদ তার প্রথম ঘরের স্ত্রী সন্তান রেখে হৃদয় বানুকে বিয়ে করেন। হৃদয় বানুরও আগে এক‌বার বিয়ে হয়েছিলো। প‌রে ৬ মাস আগে শহরের বিশ্বাস বেতকার ধোপাপাড়া এলাকায় হুমায়ুনের বাড়িতে বাসা ভাড়া নেয়। সেখানে হৃদয় বানু থাকতো। মাঝে মাঝে আবু সাইদ তার কাছে যেতো।

বৃহস্পতিবার সকালে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় তাদের ঘরে যায়। আবু সাইদের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে সাত মাসের একটি মেয়ে শিশু কান্না করছিলো।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাঈদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী পলাতক আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status