ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
হিরো আলম: শুধু গান না, হিরো নামও পরিবর্তন করার নির্দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 July, 2022, 11:35 AM

হিরো আলম: শুধু গান না, হিরো নামও পরিবর্তন করার নির্দেশ

হিরো আলম: শুধু গান না, হিরো নামও পরিবর্তন করার নির্দেশ

সোশ্যাল মিডিয়ায় ‘হিরো আলম’ নামে পরিচিত আশরাফুল হোসেন এখন থেকে রবীন্দ্র, নজরুল ও পল্লী গীতি গাইবেন না বলে ঘোষণা দিয়েছেন। তার গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত সম্প্রতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়। এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে ভিডিও পোস্ট করেন তিনি।

হিরো আলম বলেছেন, তিনি মনে করেন তাকে গান গাইতে নিষেধ করে তার ‘ব্যক্তিগত স্বাধীনতায়’ হস্তক্ষেপ করা হয়েছে। পুলিশ তার ‘হিরো’ নাম পাল্টানোর নির্দেশ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে গান বা অভিনয় বন্ধ করবেন না বলে জানান তিনি। অন্যদিকে পুলিশ বলছে, হিরো আলমকে ‘বিকৃত’ভাবে গান প্রচার করতে নিষেধ করেছে তারা। সূত্র : বিবিসি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status