ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মন নিয়ে খেলা' ছবির শুটিং শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 July, 2022, 8:44 PM

ছবি : মন নিয়ে খেলা ছবিতে বীরজান ও নবাগতা স্বর্ণালী

ছবি : মন নিয়ে খেলা ছবিতে বীরজান ও নবাগতা স্বর্ণালী

চলচ্চিত্র নির্মাতা এস আর বাদল পরিচালিত নতুন সিনেমা ‘মন নিয়ে খেলা’-এর শুটিং। ২৬ জুলাই বিএফডিসিতে থেকে প্রথম পর্যায়ের চিত্রধারণের কাজ শুরু হয়েছে। পরিচালক এস আর বাদল জানান, প্রথম পর্যায়ের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক বীরজান ও নবাগতা স্বর্ণালীসহ অনন্য শিল্পীরা।

এস আর বাদল বলেন, বেশ কিছুদিন ধরে এ ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি।অবশেষে ক্যামেরা ওপেন করা হলো। এফডিসির পার্ট শেষ করে কক্সবাজারে শুটিং করতে যাবো। মন নিয়ে খেলা গল্পেও চমক থাকছে। আমি আশাবাদী মন ছুঁয়ে যাবার মতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো দর্শকদের।

 ‘মন নিয়ে খেলা’র ছবিটি এই বছরের শেষে দিকে মুক্তি দিতে চায় পরিচালক সেই ভাবেই শুটিংয়ের প্ল্যানিং হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক।

মাসুদ মাতুব্বর চলচ্চিত্রের ব্যানারে মাসুদ মাতুব্বর প্রযোজিত মন নিয়ে খেলা ছবিতে বীরজান ও স্বর্ণালী ছাড়াও অভিনয় করছেন মাসুদ, তুশি, আনোয়ার সিরাজী, রেজা হাসমত, জ্যাকি প্রমূখ। এ ছবির কাহিনী লিখেছেন পরিচালক নিজেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status