ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রচণ্ড দাবদাহে স্পেন ও পর্তুগালে ১৭০০ মানুষের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 24 July, 2022, 10:24 AM

প্রচণ্ড দাবদাহে স্পেন ও পর্তুগালে ১৭০০ মানুষের মৃত্যু

প্রচণ্ড দাবদাহে স্পেন ও পর্তুগালে ১৭০০ মানুষের মৃত্যু

ভয়াবহ দাবদাহে ইউরোপের দুই দেশ স্পেন ও পর্তুগালের মধ্যে অবস্থিত আইবেরিয়ান উপদ্বীপে অন্তত ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে।

পুরো ইউরোপজুড়ে যে ভয়াবহ তাপদাহ চলছে এটি তার একটি অংশ। খবর আনাদোলুর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক হ্যান্স ক্লুজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত কয়েক দশকে চরম তাপদাহের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে, কখনো কখনো তাপদাহের কারণে দাবানলের সৃষ্টি হয়েছে।

এই বছর আমরা এরইমধ্যে স্পেন ও পর্তুগালের মধ্যকার উপদ্বীপে ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু দেখেছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা বলেন, বৃদ্ধ ও শিশুরা তাপদাহের কারণে বেশি ঝুঁকিতে পড়ে।  আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতে হিটওয়েভের মাত্রা বাড়তে পারে এবং মৃত্যুর সংখ্যাও বাড়বে।

তিনি সম্ভাব্য এ তাপমাত্রাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন। পাশাপাশি জলবাযু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য তিনি বিশেষ করে ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status