বিশ্বের সেরা ৫০ টুরিস্ট স্পটের তালিকা দিল টাইম ম্যাগাজিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 July, 2022, 1:28 PM
বিশ্বের সেরা ৫০ টুরিস্ট স্পটের তালিকা দিল টাইম ম্যাগাজিন
২০২২ সালের জন্য বিশ্বের সেরা ৫০টি টুরিস্ট স্পটের তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এ তালিকায় রয়েছে ভারতের দুটি জায়গা কেরালা ও গুজরাটের আহমেদাবাদ।
এ ছাড়া তালিকায় অন্য যেসব শহরের নাম এসেছে তার মধ্যে রয়েছে সিউল, বালির বুয়াহান, অষ্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ ইত্যাদি।
করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছিল স্থবির। তবে ধীরে ধীরে স্থবিরতা কাটিয়ে জীবনের স্বাভাবিক ধারায় ফিরছে মানুষ। ইতোমধ্যে প্রচুর মানুষ করোনার টিকা নিয়েছেন। ফলে পর্যটনও আবার চাঙা হয়ে উঠছে।
টাইমের তালিকায় জায়গা পেয়েছে ভারতের কেরালা এবং আহমেদাবাদ। ছাড়াও তালিকায় রয়েছে- রাস আল খাইমাহ (ইউএই), পার্ক সিটি (উটাহ), গালাপাগোস দ্বীপপুঞ্জ, ডলনি মোরাভা (চেক প্রজাতন্ত্র), সিউল (দক্ষিণ কোরিয়া), গ্রেট ব্যারিয়ার রিফ (অস্ট্রেলিয়া), দোহা (কাতার), ডেট্রয়েটে (মিশিগান), দ্য আর্কটিক, নাইরোবি (কেনিয়া), ভ্যালেন্সিয়া (স্পেন), কুইন্সটাউন (নিউজিল্যান্ড), হোয়াঙ্গে ন্যাশনাল পার্ক (জিম্বাবুয়ে), ঐতিহাসিক সিল্ক রোড সাইড (উজবেকিস্তান), সাও পাওলো (ব্রাজিল)।