ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গ্রেপ্তারের আগে সাবরিনার শেষ স্ট্যাটাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 July, 2022, 1:42 PM

গ্রেপ্তারের আগে সাবরিনার শেষ স্ট্যাটাস

গ্রেপ্তারের আগে সাবরিনার শেষ স্ট্যাটাস

পেশায় চিকিৎসক সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সরব ছিলেন সাবরিনা। প্রায়ই তিনি স্বামীর সাথে দেশবিদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করতেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচের ভিডিও পোস্ট করতেন। এছাড়া ইউটিউবে সচেতনতামূলক বিভিন্ন ভিডিও পোস্ট করতেন সাবরিনা।


স্বামী আরিফুলকে গ্রেপ্তারের পর ২০২০ সালের ১২ জুলাই সাবরিনাকেও গ্রেপ্তার করা হয়। ফলে, খুব স্বাভাবিকভাবেই তাকে আর সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট করতে দেখা যায় নি।


গ্রেপ্তারের ঠিক আগের দিন অর্থাৎ ১১ জুলাই সর্বশেষ ফেসবুকে কিছু পোস্ট করেছিলেন সাবরিনা। সেদিন তিনি ফেসবুকে লিখেছিলেন, "সত্য মিথ্যার লড়াই এ দেরীতে হলেও সত্যের জয় অবসম্ভাবী!"


করোনার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরী, তাঁর স্বামী আরিফুল হক চৌধুরীসহ আটজনকে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন এ রায় দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status