ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মসজিদে এসি বন্ধ রাখতে বলা হয়নি (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 July, 2022, 7:25 PM

মসজিদে এসি বন্ধ রাখতে বলা হয়নি (ভিডিও)

মসজিদে এসি বন্ধ রাখতে বলা হয়নি (ভিডিও)

দেশের কোন মসজিদে এসি বন্ধ করার কথা বলা হয় নি। নামাজের সময় এসি চলবে, নামাজ শেষ হলে এসি বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যান্য উপাসনালয়ের জন্য একই নির্দেশনা।


মসজিদে এসি বন্ধ রাখার বিষয়টি গুজব। মসজিদে এসি বন্ধ রাখার কথা বলেননি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


সোমবার বিকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি আমদানি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীবিলেন, মসজদে এসি বন্ধের বিষয়ে বলা হয়নি। বলা হয়েছে নামাজের সময় ছাড়া এসি ব্যবহার না করতে।


প্রতিমন্ত্রী বলেন, এটা সব উপাসনালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। মসজিদ, মন্দির, প্যাগোডা সবক্ষেত্রেই এসির ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে।


সকালে সমন্বয় সভার পর কিছু মিডিয়ায় 'মসজিদে এসি ব্যবহার করা যাবে না' এমন সংবাদ পরিবেশিত হলে সোশ্যাল মিডিয়ায় অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।


তবে বিকালে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বিষয়টি ক্লিয়ার করলে অনেকে প্রতিমন্ত্রীকে ধন্যবাদ দিতেও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status