ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৩ বছরের সংসারের ইতি, ফের বিয়ে করলেন এস আই টুটুল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: Monday, 18 July, 2022, 1:54 PM

২৩ বছরের সংসারের ইতি, ফের বিয়ে করলেন এস আই টুটুল

২৩ বছরের সংসারের ইতি, ফের বিয়ে করলেন এস আই টুটুল

কণ্ঠশিল্পী এস আই টুটুল ও মডেল-অভিনেত্রী তানিয়া আহমেদ ২৩ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন । যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে দ্বিতীয় বিয়ে করে সেই খবর প্রকাশ্যে এনেছেন এই কণ্ঠশিল্পী।


দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে এস আই টুটুল বলেন, আমি ও তানিয়া সেপারেট ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিশিয়ালি ডিভোর্স হয়। এরপর নিউইয়র্কে কনসার্টসহ নানান কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির বাংলা গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়। দুজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড, তাই বিয়ের সিদ্ধান্ত নিই।


১৯৯৯ সালে তানিয়া আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এস আই টুটুল। এত দিন ভক্তকুলে এ যুগল ‘হ্যাপি কাপল’ হিসেবে পরিচিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status