ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় সোনায় মোড়ানো লাখ টাকার আইসক্রিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 July, 2022, 1:25 PM

ঢাকায় সোনায় মোড়ানো লাখ টাকার আইসক্রিম

ঢাকায় সোনায় মোড়ানো লাখ টাকার আইসক্রিম

বর্ষপূর্তিতে দুর্দান্ত একটি আইসক্রিম প্যাকেজ এনেছে হোটেল স্যারিনা। যেনতেন আইসক্রিম নয়, ২৪ ক্যারেটের খাবারযোগ্য সোনায় মোড়ানো আইসক্রিম। দামেও কম যায় না। গুণতে হবে ৯৯,৯৯৯ টাকা।



রবিবার হোটেল স্যারিনার ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এতে বলা হয়েছে, ঢাকার সবচেয়ে দামি আইসক্রিম পাওয়া যাচ্ছে ৯৯,৯৯৯ টাকায়।


এরপরেই পোস্টটি রীতিমত ভাইরাল! ফেসবুকে বিভিন্নজন তাদের বন্ধুদের মেনশন ও ট্যাগ করে পোস্ট দিচ্ছে। বেশিরভাগ মানুষ চমকপ্রদ এই প্যাকেজ স্বাভাবিক ভাবে নিলেও, কেউ কেউ মজাও করছে।


ঢাকায় সোনায় মোড়ানো লাখ টাকার আইসক্রিম

ঢাকায় সোনায় মোড়ানো লাখ টাকার আইসক্রিম

এ নিয়ে সঙ্গে কথা হয় হোটেল স্যারিনা, ঢাকার রিসিপশন বিভাগের। তাদের ভাষ্যমতে, প্রতিষ্ঠানটির ১৯তম বর্ষপূর্তি স্মরণীয় করে রাখতেই চমকপ্রদ এই আয়োজন।


প্রতিষ্ঠানটির রিসিপশন বিভাগে কর্মরত রিফাত ইসলাম জানান, ৯৯ হাজার ৯৯৯ টাকার আইসক্রিম প্যাকেজ কিনলেই পাবেন হোটেল স্যারিনায় এক রাত (লাক্সারিয়াস ইমপেরিয়াল সুইট) থাকার সুযোগ। সঙ্গে ব্রেকফাস্ট ফ্রি।


তিনি আরও বলেন, সাধারণত দুই ধরনের গোল্ড বাজারে পাওয়া যায়। একটি ব্যবহারযোগ্য, অপরটি খাবারযোগ্য। খাবারযোগ্য গোল্ড দুবাইসহ বিশ্বের ধনী শহরগুলোতে বেশ জনপ্রিয়। আমরা আইসক্রিমে এই খাবারযোগ্য গোল্ডই ব্যবহার করছি। এটি দুবাইয়ের ২৪ ক্যারেটের খাটি গোল্ড দিয়ে বানানো হয়েছে।


এছাড়াও হোটেল স্যারিনায় এক রাত (লাক্সারিয়াস ইমপেরিয়াল সুইট) থাকার জন্য ন্যূনতম ৪০ হাজার টাকা খরচ হয়। এটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আইসক্রিমের প্যাকেজে। কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে এই প্যাকেজটি গ্রহণ করতেই পারেন। যে কেউ চাইলেই লাখ টাকার আইসিক্রমের প্যাকেজটি নিতে পারবেন। তার আগে হোটেলের বুকিং দিতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status