|
ওয়ানডেতে টাইগারদের যত হোয়াইটওয়াশ
নতুন সময় ডেস্ক
|
|
ওয়ানডেতে টাইগারদের যত হোয়াইটওয়াশ এর আগেও ওয়েস্ট ইন্ডিজকে দুইবার হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০০৯ সালে এবং ২০২১ সালে। প্রথমটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। পরেরটি দেশের মাটিতে। এবার তাদের মাটিতেই আবারও তাদের হোয়াইটওয়াশ করলো তামিমের দল। বাংলাদেশ দলের ১৬তম হোয়াইটওয়াশের কীর্তি ছিল এটি। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটা বাংলাদেশের ১৩তম হোয়াইটওয়াশ। বাংলাদেশের কাছে ৬বার হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ তিনবার। কেনিয়া, নিউ জিল্যান্ড দুইবার করে এবং আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাকিস্তানকে একবার করে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি এবং টেস্টে বাংলাদেশের জয় অনিশ্চিত হলেও ওয়ানডেতে অপরাজিত হয়ে উঠছে দেশটি। ঘরের কিংবা দেশের বাইরের মাটিতে যেকোনো দলের সঙ্গে ঘুরে দাঁড়ায় টাইগাররা। এমনই একটি উদাহরণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের ১৬তম বারের হোয়াইটওয়াশ। বাংলাদেশের হোয়াইটওয়াশ সাল প্রতিপক্ষ ব্যবধান ২০০৫-০৬ কেনিয়া ৪-০ ২০০৬ কেনিয়া ৩-০ ২০০৬-০৭ জিম্বাবুয়ে ৫-০ ২০০৬-০৭ স্কটল্যান্ড ২-০ ২০০৭-০৮ আয়ারল্যান্ড ৩-০ ২০০৯ ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ২০১০-১১ নিউ জিল্যান্ড ৪-০ ২০১৩-১৪ নিউ জিল্যান্ড ৩-০ ২০১৪-১৫ জিম্বাবুয়ে ৫-০ ২০১৫ পাকিস্তান ৩-০ ২০১৫ জিম্বাবুয়ে ৩-০ ২০১৮ জিম্বাবুয়ে ৩-০ ২০১৮ জিম্বাবুয়ে ৩-০ ২০২১ ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ২০২১ জিম্বাবুয়ে ৩-০ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
