|
পর্ণা দাশের মৃত্যুতে কাতারে বাংলাদেশ কমিউনিটিতে শোক
নতুন সময়, কাতার
|
![]() পর্ণা দাশের মৃত্যুতে কাতারে বাংলাদেশ কমিউনিটিতে শোক দেশের বাহির থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে পুনরায় আক্রান্ত হলে নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয়, এতে চিকিৎসা অবস্থায় পর্ণা দাশ মারা যায়। তার এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটিতে। সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পর্ণা দাশ কাতারস্থ বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। এছাড়া পর্ণা দাশ ছিলো বাংলাদেশ কমিউনিটিতে নিয়মিত ক্ষুদে নৃত্য শিল্পী। তাছাড়া বাংলাদেশ দূতাবাস ও স্কুলের আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে পর্ণা দাশের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। তার মৃত্যুতে শোক জানান বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকন। তিনি বলেন, এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে বুকের ভিতর একধরণের কেপে উঠেছে। এই ছোট বয়সে পৃথিবী থেকে সবার আদরের পর্ণা বিদায় নিবে তা মেনে নিতে কষ্ট হয়। এছাড়া তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেন, প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন কাতার এর সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন মামুন। তিনি বলেন, পর্ণা দাশ ছিলো বাংলাদেশ কমিউনিটির সকলের কাছে অনেক পছন্দের ও স্নেহের। তার এসময়ে চলে রিদয়বিদারক। আমি তার পিতা-মাতাসহ সবার ধৈর্য্য ধারণ কামনা করি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
