ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৫৬ বছর বয়সী মোদির সঙ্গে প্রেমে সুস্মিতা সেন, বিয়ে শিগগিরই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 July, 2022, 1:26 PM



৫৬ বছর বয়সী মোদির সঙ্গে প্রেমে সুস্মিতা সেন, বিয়ে শিগগিরই

৫৬ বছর বয়সী মোদির সঙ্গে প্রেমে সুস্মিতা সেন, বিয়ে শিগগিরই

এক সময়ে বলিউডে দাপিয়ে কাজ করা সুস্মিতা সেনের বয়স এখন ৪৬। খ্যাতির আলোয় উজ্জীবিত আজও। তবে সংসার বাঁধা হয়নি তার। সংসার না বাঁধলেও দত্তক নিয়ে দুই  সন্তানের জননী হয়েছেন ঠিকই। এবারতিনি তার ব্যাচেলর জীবনের ইতি টানছেন খবর রটেছে। ৫৬ বছর বয়সী ললিত মোদির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী।  


বৃহস্পতিবার রাতে টুইটারে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সুস্মিতার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর কতগুলো ছবি শেয়ার করে জানিয়ে দেন, তিনি সম্পর্কে আছেন সুস্মিতা সেনের সঙ্গে!


যা প্রকাশ্যে আসতেই রীতিমত ভারতজুড়ে হইচই। চমকে উঠেছেন সুস্মিতা ভক্তরাও! সুস্মিতার ভাই রাজীবও বিষ্ময় প্রকাশ করেছেন। তিনি জানালেন, এই খবর তাকেও অবাক করেছে।


ললিত জীবনের নতুন শুরু নিয়ে পোস্ট করেন এবং সেখানে সুস্মিতার সঙ্গে কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন। প্রথমে অভিনেত্রীকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করলেও পরে জানিয়ে দেন বিয়ে করেননি, ডেট করছেন। তবে বিয়েটাও করবেন শিগগির।


গত বছরের শেষে পুরনো প্রেমিক রোমান শলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সুস্মিতা সেনের।


২০০০ সালে প্রথম কন্যা সন্তান রেনেকে দত্তক নেন সুস্মিতা। ২০১০ সালে সুস্মিতার পরিবারে আসে দ্বিতীয় কন্যা সন্তান আলিশা। সম্প্রতি একটি শর্ট ফিল্ম দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন সুস্মিতার বড় মেয়ে রেনে।


অন্যদিকে, ২০০৮ সালে যাত্রা শুরু করা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) প্রতিযোগিতার রূপকার ছিলেন ললিত মোদি। পরে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তদন্তের মধ্যেই ২০১০ সালে দেশ ছাড়েন তিনি। এখন লন্ডনেই থাকছেন।


ললিত মোদি এর আগে ১৯৯১ সালে মিনাল সাগ্রানির সঙ্গে ঘর বেঁধেছিলেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৮ সালে মিনাল ক্যান্সারে মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status