দেশে উদযাপিত হল ‘ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টর্স উইক-২০২২’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 June, 2022, 11:42 AM
দেশে উদযাপিত হল ‘ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টর্স উইক-২০২২’
আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশে উদ্বোধন হলো ‘ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টর্স উইক-২০২২’। উদ্বোধনী অনুষ্ঠানে কিনোট স্পিকার ও প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরটিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিমনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবায়েত উল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টর্স উইক-২০২২ এর বাংলাদেশ চেয়ার এবং ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।
অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান ডব্লিউবিএডব্লিউ এর গ্লোবাল চেয়ার এবং ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টমেন্ট ফোরামের নির্বাহী চেয়ারম্যান বেবার্স আলতুনতাস।
উদ্বোধনের পর ‘স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নে অ্যাঞ্জল ইনভেস্টরদের ভূমিকা’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন প্রথম আলোর যুব উন্নয়ন প্রোগ্রামের প্রধান মুনির হাসান, বাংলাদেশ এঞ্জেলস এর প্রধান নির্বাহী কর্মকর্তা নিঝ্র্ও রহমান, বিডি জবস্ ডট কম এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাসরুর, উইডেভ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম আসিফ রহমান। গোলটেবিলটি পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের সিনিয়র লেকচারার এবং ডব্লিউবিএডব্লিউ-এর বাংলাদেশি সমন্বয়ক আসিফ ইকবাল।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. সবুর খান ‘কানেক্টিং স্টার্টআপস অ্যান্ড স্কেল আপস উইথ ইনভেস্টর্স’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, কোভিড -১৯ উদ্যোক্তা এবং নবীন স্টার্টআপদের জন্য চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দুটোই সুষ্টি করেছে। সরকার আগে থেকেই ডিজিটাল বাংলাদেশ কর্মসূচী গ্রহণ করায় বৈশ্বিক অতিমারীতেও বাংলাদেশ এগিয়ে চলেছে এবং সার্বিক উন্নয়ন সূচকে বিশে দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হয়েছে। তিনি স্মার্টলী কাজ করার জন্য ডাটা সংগ্রহ, ইস্টারনেট অব থিংকস ও খৃত্রিম বুদ্দিমত্তার মত প্রযুক্তির সাথে মিতালী করতে এবং প্রতিষ্ঠানের মধ্যে ডিজিটালি এনাবলড্ ইকোসিস্টেম তৈরীর উপর গুরুত্ব আরোপ করেন। দেশে ব্যাপক হারে উদ্যোক্তা তৈরীর ক্ষেত্রে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গৃহীত পদক্ষেপ সমূহ বিশেষ করে ভেঞ্চার ক্যাপিটাল, উদ্যোক্তা উন্নয়ন ফান্ড, ডিআইইউ ইনোভেশন ল্যাব ও ডি আইইউ স্টার্টআপ মার্কেট চালুর বিষয়গুলা তুলে ধরেন।
উল্লেখ্য, গত ২০ জুন থেকে বিশ্বব্যাপী শুরু ‘ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টর্স উইক-২০২২’। বাংলাদেশসহ বিশ্বের ১৩২টি দেশ উদযাপন করছে এই বিশেষ সপ্তাহ। এবছর ডব্লিউবিএডব্লিউ এর বৈশ্বিক প্রতিপাদ্য ‘ পোস্ট পেনডেমিক অর্থনীতিতে ব্যবসার রুপান্তর ’। ডব্লিউবিএডব্লিউ এর সমন্বয় করছে জি-২০ গ্লোবাল পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এর সহযোগী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টমেন্ট ফোরাম। ‘ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেলস ইনভেস্টর্স উইক-২০২’ শেষ হবে ২৬ জুন।
ডব্লিউবিএডব্লিউ একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটি জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, আসিয়ান ইকনোমিক কমিউনিটি, ওইসিডি এবং জি-২০ভুক্ত দেশের ইকুইটি, ক্যাপিটাল মার্কেট, স্টার্টআপ ইকনোমি ইত্যাদি বিষয়ে প্রচারণামূলক কাজ করে থাকে।