ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রাইম ব্যাংকের সঙ্গে রায়ো বিল্ড ডেভলপমেন্ট-এর চুক্তি স্বাক্ষর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 June, 2026, 6:16 PM

প্রাইম ব্যাংকের সঙ্গে রায়ো বিল্ড ডেভলপমেন্ট-এর চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংকের সঙ্গে রায়ো বিল্ড ডেভলপমেন্ট-এর চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা স্পেশাল গিফট পাবেন। সম্প্রতি পূর্বাচলে বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের  অফিসে  আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকরা বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেড থেকে বুকিং দিলে স্পেশাল গিফট আইটেড উপভোগ করতে পারবেন, যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতায় বাড়তি সুবিধা যোগ করবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেডের ডিরেক্টর ও সিইও মো. সুজল আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; ইভিপি ও সিকিউরড কনজ্যুমার ফাইন্যা্ন্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী এবং বায়ো বিল্ড ডেভলপমেন্ট লিমিটেড-এর উপদেষ্টা কর্নেল মো. মনিরুল ইসলাম-পিএসসি (অব.) ও হেড অব সেলস (জিএম) এসএম আবু সুফিয়ান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত লাইফস্টাইল সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি আরও জোরদার করলো। একই সঙ্গে শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status