ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
ঢাকা পাসপোর্ট অফিসের দালাল সোহেলের খপ্পরে প্রবাসীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 June, 2022, 10:21 PM

ঢাকা পাসপোর্ট অফিসের দালাল সোহেলের খপ্পরে প্রবাসীরা

ঢাকা পাসপোর্ট অফিসের দালাল সোহেলের খপ্পরে প্রবাসীরা

আপনার পাসপোর্ট পেতে সময় লাগছে? পাসপোর্টের কোন ভুল আছে? দ্রুত পাসপোর্ট করতে চান? এসব কোনো সমস্যাই নয়। 


এসব বলে পাসপোর্টসংক্রান্ত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অঙ্কের টাকা নেন মোঃ সোহেল, পিতা মোঃ ইউসুফ আলী। 


সিরিয়াল ছাড়া আবেদন জমা করতে ৫ থেকে ১৫ হাজার, পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট পেতে ১৫ থেকে ২০ হাজার, নামের বানান সংশোধনে সর্বনিম্ন ৩০-৩৫ হাজার এবং জন্ম তারিখ সংশোধন ও নাম পরিবর্তন বা ভুয়া নাম-ঠিকানায় জাল পাসপোর্ট তৈরি, আঙুলের ছাপ জালিয়াতি (মিস ফিঙ্গারিং) ইত্যাদি কাজ বাবদ ৪৫ হাজার থেকে এক লাখ পর্যন্ত টাকা নেয় দালাল সোহেল। 


তার বিরুদ্ধে রোহিঙ্গাদের মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ উপায়ে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন তৈরী করার অভিযোগও রয়েছে, সে নিজেকে পাসপোর্ট অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে থাকেন। 


গত কয়েক মাসে পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হয়েছেন কয়েকজন প্রবাসী।  


মোঃ বাবু নামে এক প্রবাসী বলেন, তার কাছে আমি এবং আমার স্ত্রী বাচ্চাদের পাসপোর্ট কিছু সংশোধন এবং রি-ইস্যু করতে ৭৫ হাজার টাকা দিয়েছি আজকে ৫ মাস হল সে আমাদের ফোনও ধরে না কোন কাজ ও করে নাই।  


আরেক ভুক্তভোগী মোঃ সেলিম বলেন আমার কাছ থেকে সে পাসপোর্ট সংশোধন করে দিবে বলে ৫০ হাজার টাকা নিয়ে লাপাত্তা তার কোন হদীস নাই, আমরা তাকে ধরিয়ে দেওয়ার জন্য থানায় অভিযোগ করেছি, তাতে কাজ না হলে তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিব। তাকে আমরা ব্যাংকের মাধ্যেমে টাকা দিয়েছি আমাদের কাছে সকল প্রমাণ আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status