ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
বাগমারায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য যুবদলের কোরআন খতম ও দোয়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 19 June, 2022, 9:58 PM

বাগমারায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য যুবদলের কোরআন খতম ও দোয়া

বাগমারায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য যুবদলের কোরআন খতম ও দোয়া

রাজশাহীর বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
 
রবিবার ১৯ জুন, ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া হাফেজিয়া মাদ্রাসা, দর্গামাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এবং পাহাড়পুর হাফেজিয়া ও এতিমখানাসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসায় যুবদলের কোরআন খতম করা হয়েছে ।

ভবানীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম জানান, কেন্দ্রীয় নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তার আশু সুস্থতার জন্য উপজেলার একাধিক মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষার্থী, অটো -ভ্যান চালক ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

বাগমারায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য যুবদলের কোরআন খতম ও দোয়া

বাগমারায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য যুবদলের কোরআন খতম ও দোয়া


উপজেলা ও পৌর যুবদলের এই আয়োজনে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আঃ রাজ্জাক প্রামাণিক।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব ডিএম শাহিন, কৃষক দলের সদস্য সচিব আব্দুল মালেক।

দোয়ায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, সদস্য গোয়ালকান্দি ইউপির সভাপতি আসাদুল ইসলাম। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান, আহসান হাবিব।

পৌর ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম গনি, যুগ্ন আহ্বায়ক আবু হেনা রিপন, মোস্তাফিজুর রহমান মিলন সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status