ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'পদ্মার বুকে স্বপ্নের সেতু'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 June, 2022, 10:28 PM
সর্বশেষ আপডেট: Sunday, 19 June, 2022, 11:21 PM

নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'পদ্মার বুকে স্বপ্নের সেতু'

নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'পদ্মার বুকে স্বপ্নের সেতু'

বাংলার ১৭ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত হচ্ছে 'পদ্মার বুকে স্বপ্নের সেতু' নামে একটি সিনেমা। আলী আজাদ পরিচালিত এ ছবিটির চিত্রায়ন কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। এ মাসের মধ্যে সেন্সরে জমা পড়বে বলে জানিয়েছেন পরিচালক নিজেই।


পদ্মা সেতু আমাদের গর্বের সম্পদ, অহংকারের নিদর্শন। এ সেতু আমাদের মর্যাদার প্রতীক, আত্মসম্মানের প্রতীক, কারও কাছে মাথা নত না করে মাথা উঁচু করার প্রতীক, সক্ষমতার প্রতীক, উন্নয়নের প্রতীক এবং সর্বোপরি আমরা পারি তা প্রমাণের প্রতীক। এমন কাহিনী উঠে এসেছে চলচ্চিত্র ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’-এ।


 ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তৈরী করেছেন পরিচালক নিজেই।


'পদ্মা সেতুকে নিয়ে আমারা প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিক ভাবে কাজটি করেছেন । দর্শকরা ছবিটি গল্পের ছবি হিসেবেই নেবেন বলে মনে করি। আমি দর্শকদের, ব্যতিক্রমধর্মী গল্প দেখার অনুরোধ করব। আশা করি তারা নিরাশ হবেন না। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি গল্পের ছবি উপহার দেব বলে।' নতুন সময়কে বলেন আলী আজাদ।


পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকার মধ্যেই। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, অলিভিয়া মাইশা, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী ও শান্তা পাল প্রমূখ।


নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'পদ্মার বুকে স্বপ্নের সেতু'

নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'পদ্মার বুকে স্বপ্নের সেতু'

জাফর ইকবাল সিদ্দিকী (এন,ডি,সি) নিবেদিত 'পদ্মার বুকে স্বপ্নের সেতু'  ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা টকিজ। পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status