ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
২২ আরোহী নিয়ে মধ্য আকাশে নিখোঁজ নেপালের বিমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 May, 2022, 1:50 PM

২২ আরোহী নিয়ে মধ্য আকাশে নিখোঁজ নেপালের বিমান

২২ আরোহী নিয়ে মধ্য আকাশে নিখোঁজ নেপালের বিমান

২২ জন আরোহী নিয়ে মধ্য আকাশ থেকে নেপালের একটি বিমান নিখোঁজ হয়েছে।  দেশটির বেসরকারি তারা এয়ারলাইন্সের বিমানটি পোখরা থেকে উড্ডয়নের পর রোববার সকাল ১০ টার পর থেকে নিখোঁজ রয়েছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের।

বিমানটিতে ১৯ জন যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন। নিখোঁজ ব্যাক্তিদের মধ্যে চার ভারতীয় রয়েছেন।

নেপালের অভ্যন্তরীণ রুটের এই ফ্লাইটটি পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। তবে ভ্রমণের সময় মাঝ-আকাশেই নিখোঁজ হয় বিমানটি।  বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছ, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে পোখরার প্রধান জেলা কর্মকর্তা নেত্র প্রাসাদ শর্মা বলেন, বিমানটির সঙ্গে সবশেষ মাসতাং জেলা পর্যন্ত যোগাযোগ ছিল। এরপর থেকে এর খোঁজ মিলছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status