|
বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
নতুন সময় প্রতিনিধি
|
|
বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা এই উন্মুক্ত বাজেট অধিবেশন ২০২২-২৩ অর্থ বছরের জন্য বাজেটে আয় ধরা হয়েছে ১৪,৪১৪,৭৭৪.০ টাকা, ২০২২-২৩ অর্থ বছরে ব্যয় ধরা হয়েছে ১৪,২৮৭,০৭৪.০ টাকা, সার্বিক বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ১২৭,৭০০.০টাকা। তিনি খাত অনুযায়ী কত টাকা আয় ও ব্যয় ধরা হয়েছে তা উল্লেখ করেন। স্থানীয় জনগণের সম্মুখে উপস্থাপন করেন। ![]() বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, আজকের এই বাজেট গোয়ালকান্দি ইউনিয়নের উন্নয়নের বাজেট। আমি গোয়ালকান্দি ইউনিয়নবাসীর উন্নয়ন জন্য কাজ করে যাচ্ছি ও আগামীতে আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে গোয়ালকান্দি ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে যাব ইনশাহআল্লাহ। তিনি আরও বলেন, বাজেট হচ্ছে একটি ইউনিয়নের চলতি অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব। পরিষদের বিভিন্ন উৎসের আদায়কৃত আয় হতে জনকল্যাণমুলক কাজে ব্যয়ের একটি পূর্ব পরিকল্পনা। যাহা জনগণের সুচিন্তিত মতামত ও অংশ গ্রহনের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এসময় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্যসহ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
