ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সীতাকুণ্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 May, 2022, 12:55 AM

সীতাকুণ্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সীতাকুণ্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ভোরের কাগজ এর প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে কুসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের দায়েরকৃত মিথ্যা মামলা প্রতাহারের দাবীতে সীতাকুণ্ড ভোরের কাগজ পাঠক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা শনিবার (২৮মে) সকাল সোয়া এগারটায় পুরানো ডিটি রোডে সীতাকুণ্ড জেলা পরিষদ অডোটরিয়াম চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

ভোরের কাগজ পাঠক ফোরামের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল হুদার সভাপতিত্বে ভোরের কাগজ এর সীতাকুণ্ড প্রতিনিধি মুহাম্মদ ইউসুফ খাঁন এর সঞ্চালনায় বক্তৃতা করেন সাপ্তাহিক চাটগাঁর বাণীর সম্পাদক মোহাম্মদ সেলিম, বিজয় টিভির সীতাকুণ্ড প্রতিনিধি কামরুজ্জামান কামরুল, বিজয় টিভির ক্যামেরাম্যান মামুন, দৈনিক আমাদের নতুন সময় এর সীতাকুণ্ড প্রতিনিধি ইব্রাহিম খলিল, দৈনিক বিশ্ব মানচিত্র বাংলাদেশের সীতাকুণ্ড প্রতিনিধি নান্টু পাল ভোরের কাগজ পাঠক ফোরাম এর সদস্য সচিব শামিমা আক্তার লাভলী, সুজিত পাল, সৌরভ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নোয়ামিয়া কন্ট্রাক্টর, জুবায়ের চৌধুরী, মো. জামাল উদ্দীন, মো. হারুন, সপু কুমার দাশ, মো. ইকবাল, মারুফ চৌধুরী, আলমগীর হোসেন প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে সাবের হোসেন চৌধুরী এমপি ও শ্যামল দত্তসহ ৫জনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতাহারের জোর দাবী জানান।

অনতিবিলম্বে এই মিথ্যামামলা প্রতাহার না করলে এবং কোনো সাংবাদিককে হয়রানির চেষ্টা করা হলে আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status