ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
লিভারপুলের হার: বাসায় যাবেন না বাংলাদেশি সমর্থক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 May, 2022, 11:12 AM

লিভারপুলের হার: বাসায় যাবেন না বাংলাদেশি সমর্থক

লিভারপুলের হার: বাসায় যাবেন না বাংলাদেশি সমর্থক

চ্যাম্পিয়ন্স লিগের ১৪তম শিরোপা জেতার ক্ষেত্রে ভাগ্যই বড় সমর্থন দিয়েছে রিয়াল মাদ্রিদকে, না হলে কেন দাপট দেখিয়েও হারবে লিভারপুল! প্রিয় ক্লাবের সে হার বিষাদের বন্যা বইয়ে দিচ্ছে দলটির বাংলাদেশি সমর্থকদের মনে।

প্রিয় দল লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের খেলা দেখতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জড়ো হয়েছিলেন বাংলাদেশে লিভারপুলের সবচেয়ে বড় অফিসিয়াল ফ্যান ক্লাবের সদস্যরা। অতি আগ্রহ নিয়ে খেলা দেখতে এসে প্রিয় দলের হারে মন ভেঙেছে তাদের। যদিও গল্পটা অন্যরকম হতে পারত।

প্যারিস থেকে বিষাদের ঝাঁজ উড়ে এসেছে ঢাকাতে। লিভারপুল ভক্তদের উচ্ছ্বাসটা মিলিয়ে গেছে ম্যাচ শেষে। খেলা দেখতে অনেকে লিভারপুলের সাজে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে এসেছিলেন। কিন্তু ভাগ্যদেবী বোধহয় এদিন ছিল রিয়ালের পক্ষে। অন পোস্টে ৯টা শটের একটাও গোল করতে পারেনি ইংল্যান্ডের ক্লাবটি। পুরো ম্যাচে দাপট দেখিয়েও ১-০ গোলের হারে বাকশূন্য বাংলাদেশি সমর্থকরা।

সময় সংবাদকে লিভারপুলের এক সমর্থক জানান, ‘প্রিমিয়ার লিগ জিততে পারলাম না। এখানে অনেক কষ্ট ছিল। আমি রাতে ভাতও খাইনি। আর আজ এ খেলায় অনেক চান্স ছিল, প্রায় ২০টির মতো। এতগুলো চান্সের পরও জিততে পারলাম না, আমার অনেক খারাপ লাগছে। আজকে আমি বাসায় যাব না- এমনই মনে হচ্ছে।’

এর আগে ম্যাচের শুরু থেকে মিনিটে মিনিটে উচ্ছ্বাস ছিল দর্শকদের মাঝে। তবে থিবো কর্তোয়ার অতিমানবীয় পারফরমেন্স আর রিয়ালের ফাইনাল জয়ের অভিজ্ঞতায় ট্রেবল জেতা হয়নি লিভারপুলের। তবে আসছে বছর দারুণভাবে কামব্যাক করবে সালাহ-মানেরা বিশ্বাস ভক্তদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status