খেলাধুলা শিক্ষার্থীদের খারাপ কাজ থেকে দূরে রাখে: এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 May, 2022, 8:22 PM
খেলাধুলা শিক্ষার্থীদের খারাপ কাজ থেকে দূরে রাখে: এনামুল হক
রাজশাহীর বাগমারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, খেলার মাধ্যমে নিজেকে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখা যায়। খেলা মনকে প্রফুল্ল রাখে। প্রত্যন্ত এলাকায় সেরা খেলোয়াড় বাছাই করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনবল বৃদ্ধি করে। শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার গুরুত্ব অনেক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর। সমাপনী খেলায় নরদাশ ইউনিয়ন পরিষদ ফুটবল দল এবং দ্বীপপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল অংশ নেয়। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নরদাশ ইউনিয়ন পরিষদ ফুটবল দল।