ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পল্লবীর পর ফ্ল্যাটে মডেল বিদিশার ঝুলন্ত দেহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 May, 2022, 1:22 PM

পল্লবীর পর ফ্ল্যাটে মডেল বিদিশার ঝুলন্ত দেহ

পল্লবীর পর ফ্ল্যাটে মডেল বিদিশার ঝুলন্ত দেহ

সম্প্রতি রহস্যজনক মৃত্যু হয়েছে ওপার বাংলার টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে-র। তার মৃত্যুর সপ্তাহ পার না হতেই আরো এক তারকার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

এবার ফ্ল্যাট থেকে বিদিশা দে মজুমদার নামের এক মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।  

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিদিশা দে মজুমদারের মরদেহ। তার বয়স ২১ বছর। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা পুলিশ তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, বিদিশার গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ছিল। তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। বিদিশার দেহের পাশে পাওয়া গেছে একটি সুইসাইড নোটও।

এই উঠতি মডেলের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে এই ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ। তার মৃত্যু রহস্যভেদ হওয়ার আগেই ১০ দিনের মাথায় বিদিশার অস্বাভাবিক মৃত্যু হলো।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status