ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
প্রতিপক্ষকে বল ছুঁড়ে শাস্তি পেলেন তাইজুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 May, 2022, 12:26 PM

প্রতিপক্ষকে বল ছুঁড়ে শাস্তি পেলেন তাইজুল

প্রতিপক্ষকে বল ছুঁড়ে শাস্তি পেলেন তাইজুল

ঢাকার টেস্টের মাঝপথে শাস্তির মুখে পড়েছেন তাইজুল ইসলাম। প্রতিপক্ষের ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজকে বিনা কারণে বল ছুঁড়ে মারায় শাস্তি পেলেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার।

এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিবৃতি অনুযায়ী, আইসিসি আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে তাইজুলকে।

গতকাল বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনে কাজটি করেন তাইজুল। শ্রীলঙ্কার ইনিংসের ৬৯তম ওভারে তাইজুলের বলে সোজা ড্রাইভ করেন ম্যাথুজ। হুট করেই ফিরতি বল স্ট্রাইক প্রান্তের দিকে ছুঁড়ে মারেন তাইজুল। অথচ তখন রান নেওয়ার চেষ্টাই করেননি ম্যাথুজ। তবুও বল ছুঁড়ে মেরে নিয়ম ভাঙেন তাইজুল।

দ্রুত নিজেকে বাঁচাতে হাত দিয়ে বল সরানোর চেষ্টা করেন ম্যাথুজ। তখন বলের আঘাতে আঙুলে কিছুটা ব্যথা পান লঙ্কান তারকা। তবে সেটা বড় চোট নয়। বল ছোঁড়ার পর দুঃখপ্রকাশ করেন তাইজুল। এরপর দায় শিকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানি করা হয়নি।

নিয়ম অনুসারে, খেলা চলাকালীন সময় কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল ছুঁড়ে মারা যাবে না। সেই কাজ করেই শাস্তি পেলেন তাইজুল। এ জন্য ম্যাচ ফির শতকরা ২৫ ভাগ জরিমানা করা হয় বাংলাদেশি স্পিনারকে। সেই সঙ্গে তাইজুলের নামের পাশে যোগ করা হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status