ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
পার্টির কথা বলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 May, 2022, 12:23 PM

পার্টির কথা বলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

পার্টির কথা বলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

ঢাকার সাভারে জন্মদিনের কথা বলে বন্ধুদের নিয়ে এক প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম নওগাঁর ধামুইরহাট থানার বিন্দুখাশ গ্রামের আজিজুল হক ওরফে আজিজা হকের ছেলে।

তার অন্য সঙ্গীরা হলেন- সাভারের কলমা এলাকার শাহজাহানের ছেলে শহিদুল ইসলাম (২৭), সাভারের জিনজিরা এলাকার আব্দুল ওহাবের ছেলে মনির হোসেন ওরফে মনির কসাই (৪০) ও জিনজিরা এলাকার আবু ইউসুফের ছেলে মো. রবিন (২৭) সহ অজ্ঞাতনামা আরও দু-তিনজন।

ভুক্তভোগী ওই নারী বলেন, রবিউলের সঙ্গে তার প্রায় সাত মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে জন্মদিনের পার্টির কথা বলে আমাকে ২৩ মে সন্ধ্যায় বিরুলিয়া ইউনিয়নের কলমা এলাকার আকবর আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে ধর্ষণ করে। পরে সে তার বন্ধুদের হাতে তুলে দেয়।

তিনি বলেন, বাধা দিলে তারা আমাকে মারধর করে। পরে পালাক্রমে ছয়জন ধর্ষণ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দিই।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, গ্রেপ্তার রবিউলকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status