ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
বিশ্বজুড়ে শনাক্ত প্রায় ৫৩ কোটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 May, 2022, 12:11 PM

বিশ্বজুড়ে শনাক্ত প্রায় ৫৩ কোটি

বিশ্বজুড়ে শনাক্ত প্রায় ৫৩ কোটি

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য ভাইরাস। এর কারণে নানাভাবে ভুক্তোভোগী কোটি কোটি মানুষ। দুই বছরের বেশি সময় ধরে চলা মহামারির দৌরাত্ম্য এখনো থাকলেও তা অনেকটাই কম। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে প্রায় ৫৩ কোটি মানুষ, সুস্থ হয়েছেন ৫০ কোটি।

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৪৩১ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ১৬৩০ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫২ কোটি ৯৭ লাখ ‌১ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬ হাজার ১৯৯ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫০ কোটি ২ লাখ ৭ হাজার ২৩৭ এর বেশি মানুষ।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ১ লাখ ১ হাজার ২২১ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৩১৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৪ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৬০২ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১১২ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য।

মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। চীনের কিছু এলাকায় ও উত্তর কোরিয়া ছাড়া বিশ্বের কোথাও করোনার কঠোর নিষেধাজ্ঞা নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status