ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ইউক্রেনের দোনবাসে ৪০ শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 May, 2022, 11:53 AM
সর্বশেষ আপডেট: Thursday, 26 May, 2022, 12:09 PM

ইউক্রেনের দোনবাসে ৪০ শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া

ইউক্রেনের দোনবাসে ৪০ শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া

রুশ বাহিনী ইউক্রেনের পূর্বে অবস্থিত দোনবাস অঞ্চলে ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

ইউক্রেন সেনাবাহিনীর দাবি, আক্রমণের মধ্যে আটকে থাকা বেসামরিক নাগরিকদের জন্য পালানোর পথটিও বন্ধ করার হুমকি দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট টাস্কফোর্স ফেসবুকে এসব তথ্য দিয়েছে। খবর সিএনএনের।

সেনাবাহিনী বলছে, দখলদাররা দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে। এ হামলায় ৩৮টি বাড়ি এবং একটি স্কুলসহ ৪৭টি বেসামরিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার ফলে পাঁচজন বেসামরিক লোক মারা গেছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

সেনাবাহিনী আরও বলছে, রাশিয়া এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়ন করেছেন, সেভেরোদোনেৎস্ক এবং পাশে অবস্থিত লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার প্রয়াসে তিন দিক থেকে আক্রমণ করেছে।

এই শহরগুলো যদি পতন হয়, তবে পুরো লুহানস্ক প্রদেশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে, ক্রেমলিন যুদ্ধের একটি মূল লক্ষ্য বলে জানিয়েছে ইউক্রেন সেনাবাহিনী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status