ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ই-ক্যাব নির্বাচন দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 26 May, 2022, 11:53 AM

ই-ক্যাব নির্বাচন দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা

ই-ক্যাব নির্বাচন দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা

ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তথা ই-ক্যাব ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনে দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ মে) রাজধানীর বনানী ক্লাবের বল রুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য ৯ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেল সদস্যরা হচ্ছেন শাফকাত হায়দার (সিপ্রোকো কমপিউটার), ওয়াসিম আলিম (বাংলামেডস), মোঃ তাসদীখ হাবীব (ক্লিনফোর্স), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ), মোজাম্মেল হক মৃধা (কিনলে), আবু সুফিয়ান নিলাভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার), ইলমুল হক সজিব (সেবা ডট এক্সওয়াইজেড) এবং নুসরাত আক্তার লোপা (হুর নুসরাত)।

দ্য চেঞ্জ মেকার্স টিমের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ই-কমার্স খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরির পাশপাশি ই-ক্যাবকে সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের কাছে শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করতে কাজ করতে চান তারা।

উল্লেখ্য, ই-ক্যাব নির্বাচন কমিশন আগামী ৩০ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। ই-ক্যাব নির্বাচনে ভোটার সংখ্যা ৭৯৫ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status