ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাজার কার্বাইড দিয়ে পাকানো আম, কী ভাবে চিনবেন কৃত্রিম ভাবে পাকানো আম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 May, 2022, 2:00 PM

বাজার কার্বাইড দিয়ে পাকানো আম, কী ভাবে চিনবেন কৃত্রিম ভাবে পাকানো আম

বাজার কার্বাইড দিয়ে পাকানো আম, কী ভাবে চিনবেন কৃত্রিম ভাবে পাকানো আম

অতিরিক্ত লাভের আশায় অনেক সময়ই কার্বাইড দিয়ে পাকানো হয় আম। এই ধরনের রাসায়নিক দেহে প্রবেশ করলে দেখা দিতে পারে ক্যানসারের মতো রোগ।

ইতিমধ্যেই বাজার ভরে উঠেছে পাকা আমে। বিশেষজ্ঞরা বলছেন এখন যে সব আম বাজারে পাওয়া যাচ্ছে তার অধিকাংশই কৃত্রিম ভাবে পাকানো। অর্থাৎ বেশি দামে বিক্রির জন্য কৃত্রিম ভাবে পাকানো হচ্ছে আম।

অধিকাংশ ক্ষেত্রেই আম পাকাতে ‘ক্যালশিয়াম কার্বাইড’ নামক রাসায়নিক ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পদার্থ মানবদেহে ক্যানসার তৈরি করতে পারে। কিন্তু কী ভাবে বুঝবেন কোন আম কৃত্রিম ভাবে পাকানো?

১। বিশেষজ্ঞরা বলছেন কৃত্রিম ভাবে পাকানো আমের গায়ে সবুজ ছোপ থাকে। বিশেষ করে যদি আমের খোসা হলুদ হয় তবে এই সবুজাভ ছোপ স্পষ্ট ভাবে বোঝা যায়। আবার কৃত্রিম ভাবে পাকানো আম সাধারণ আমের তুলনায় বেশি উজ্জ্বল হলুদ রঙের হয়।

২। প্রাকৃতিক ভাবে পাকা আমের শাঁস উজ্জ্বল লালচে-হলুদ রঙের হয়। তবে কৃত্রিম ভাবে পাকা আম যেহেতু বাইরে থেকে পাকা মনে হলেও ভিতর থেকে পুরোপুরি পাকে না তাই শাঁসের হলুদ রঙে উজ্জ্বল ভাব থাকে না।

৩। কৃত্রিম ভাবে পাকানো আমের শাঁস তুলনামূলক ভাবে বেশি শক্ত হয়। পাশাপাশি আম খাওয়ার সময়ে মুখে হালকা জ্বালা অনুভব হতে পারে। কৃত্রিম ভাবে পাকানো আমের মিষ্টত্বও কম হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status