ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জমজমের পানি বিমানে বহন নিষিদ্ধ করছে সৌদি আরব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 19 May, 2022, 1:53 PM

জমজমের পানি বিমানে বহন নিষিদ্ধ করছে সৌদি আরব

জমজমের পানি বিমানে বহন নিষিদ্ধ করছে সৌদি আরব

বিমানে যাত্রীদের পবিত্র জমজমের পানি বহন নিষিদ্ধ করেছে সৌদি আরব। এ বিষয়ে বিমান সংস্থাগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশ না মানলে জরিমানা সহ কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ, এআরওয়াই নিউজ। বলা হয়েছে, সৌদি জেনারেল সিভিল এভিয়েশন থেকে এ বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যাত্রীরা তাদের লাগেজে জমজমের পানি বহন করতে পারবেন না তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, পবিত্র কাবা ঘর থেকে মাত্র ২০ মিটার দূরে মসজিদুল হারামের ভিতর অবস্থিত পবিত্র জমজম কূপ। মুসলিমদের কাছে এই কূপ এবং এর পানি অতি পবিত্র। ইসলামের ইতিহাসের সঙ্গে এই কূপ ও এর পানির অকাট্য সম্পর্ক আছে। এর পানিকে মুসলিমরা অতি পবিত্র বলে বিশ্বাস করে পান করেন

পবিত্র হজের সময় এবং অন্যান্য সময় হজ বা ওমরাহ করতে যাওয়া মুসলিমরা সঙ্গে করে নিয়ে আসেন এই পানি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status