ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের ভেতর দিয়ে দুই রাজ্যের রেল সংযোগ চায় ভারত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 May, 2022, 1:53 PM

বাংলাদেশের ভেতর দিয়ে দুই রাজ্যের রেল সংযোগ চায় ভারত

বাংলাদেশের ভেতর দিয়ে দুই রাজ্যের রেল সংযোগ চায় ভারত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়কে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করার কথা ভাবছে ভারত সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশের মধ্য দিয়ে একটি রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে তারা। সম্প্রতি এই প্রকল্পের অনুমোদন চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে ভারতীয় রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড।

পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় এ রেলপথ নির্মাণের মাধ্যমে ভারতের দুটি রাজ্যের মধ্যকার সংযোগ বিন্দুতে পরিণত হবে বাংলাদেশ। এখন পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের বাকি অংশের সংযুক্তকারী শুধুমাত্র একটি রেলপথ রয়েছে। নতুন জলপাইগুড়ি, নতুন কোচবিহার ও নতুন আলিপুরদুয়ার হয়ে রেলপথটি আসামে প্রবেশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের মেঘালয়ের তুরা জেলার সীমান্তবর্তী শহর মহেন্দ্রগঞ্জের সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তে দক্ষিণ দিনাজপুরের হিলিকে সংযুক্ত করতে রেলপথের দাবি তুলেছে রাজ্যটির অরাজনৈতিক সংস্থা জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর (জেএমসিসি)।

জেএমসিসির প্রধান নব কুমার দাস টেলিগ্রাফ ইন্ডিয়াকে জানান, ইতোমধ্যে প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে তিনি অবহিত। কৌশলগত ও অর্থনৈতিক কারণে রেলপথটি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “বর্তমানে দক্ষিণ দিনাজপুর থেকে শিলিগুড়ি হয়ে তুরা পৌঁছাতে একজনকে প্রায় ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। তবে প্রস্তাবিত রেলপথ চালু হলে তা ১২০ কিলোমিটারে নেমে আসবে।”

তিনি আরও জানান, ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ২০১৭ সালে প্রস্তাবিত রুটের সম্ভাব্যতা নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিলেন। সম্প্রতি এ বিষয়ে ভারতের রেলওয়ে বোর্ডের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে এনএফআরের কাটিহার বিভাগ। এখন তারা রেল বোর্ড এবং মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় আছে।

প্রস্তাবে বলা হয়, রেলপথটি হিলি থেকে বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের ঘোড়াঘাট, পলাশবাড়ী এবং গাইবান্ধার মধ্য দিয়ে ব্রহ্মপুত্র হয়ে যাবে এবং তুরার মহেন্দ্রগঞ্জকে সংযুক্ত করবে।

এনএফআরের সূত্র অনুযায়ী, রেলওয়ে বোর্ডের কাছে পাঠানো প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়নে প্রায় ৭ হাজার কোটি টাকা প্রয়োজন। প্রকল্পের মধ্যে ব্রহ্মপুত্র নদীর ওপর ১০ কিলোমিটার দীর্ঘ সেতু এবং হিলিতে একটি ওভারব্রিজ নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্প নিয়ে আলোচনা করতে ১১ মে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে জেএমসিসির অন্যান্য সদস্যদের নিয়ে সাক্ষাৎ করবেন নব কুমার দাস।

নব কুমার দাস বলেন, “আমরা তাদের (বাংলাদেশের প্রতিনিধি দল) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলাম যেন আমরা আগামী মাসে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। যেহেতু রেলপথটি বাংলাদেশের মধ্য দিয়ে যাবে, সেহেতু আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে সবরকম সাহায্যের বিষয়ে ওনার কাছে অনুরোধ জানাতে চাই।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status