ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
বউয়ের জন্য ‘তাজমহল’ বানাচ্ছেন বাদাম কাকু, ভুবন বাদ্যকরের দোতলা কোঠাবাড়ি দেখুন!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 May, 2022, 11:56 AM

বউয়ের জন্য ‘তাজমহল’ বানাচ্ছেন বাদাম কাকু, ভুবন বাদ্যকরের দোতলা কোঠাবাড়ি দেখুন!

বউয়ের জন্য ‘তাজমহল’ বানাচ্ছেন বাদাম কাকু, ভুবন বাদ্যকরের দোতলা কোঠাবাড়ি দেখুন!

আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গান গেয়েই জগত জোড়া খ্যাতি বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকরের। বাংলার গণ্ডি পার করে ‘কাঁচা বাদাম’ গান এখন ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। গ্রাম বাংলার সাধারণ বাদাম বিক্রেতাকে এখন সবাই চেনে এক ডাকে, ভুবন বাদ্যকর। গত ফেব্রুয়ারি মাসে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়ে আফসোসের সুরে বাদাম কাকু বলেছিলেন এখনও মাটির কাঁচা বাড়িতেই থাকেন তিনি। স্ত্রী আদুরিকে নিয়ে কষ্টেই দিনযাপন করছেন তিনি। তবে অল্প কয়েকদিনের মধ্যেই পালটে গেল সবকিছু।

এখন রীতিমতো 'রাজমহল'-এ থাকছেন। সম্প্রতি সিটি সিনেমার ক্যামেরায় ধরা পড়েছে ভুবন বাদ্যকরের সেই বাড়ির ঝলক। দুবরাজপুরে যেখানে ভুবন বাদ্যকরের কাঁচা বাড়ি ছিল তার ঠিক পাশেই গড়ে উঠেছে ইটের পাকা বাড়ি। ভিতরে বসেছে নীল রঙের টাইলস। ঢালাই হয়ে গিয়েছে,ভেতরের দুটো ঘর সাজানো শেষ। এক ইন্টিরিয়র ডিজাইনার নিজে থেকেই এগিয়ে এসেছে ‘বাদাম কাকু’র ঘর সাজিয়ে দিয়েছেন।

যেন যুদ্ধ জয়ের চওড়া হাসি ভুবন বাবুর মুখে। তিনি জানান, সবটাই সম্ভব হয়েছে সব মানুষের ভালোবাসায়, এমন বাড়ি বানানোর কথা তিনি স্বপ্নের ভাবেননি কোনওদিন। এত মানুষের ভালোবাসা আর আর্শীবাদে সবটা সম্ভবপর হয়েছে। গোবিন্দর ইচ্ছা থাকলে এমনিভাবেই জীবনে এগিয়ে যেতে চান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status