ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সংঘর্ষের মধ্যেও মসজিদুল আকসায় দেড় লাখ মুসল্লির জুমা আদায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 April, 2022, 11:17 AM

সংঘর্ষের মধ্যেও মসজিদুল আকসায় দেড় লাখ মুসল্লির জুমা আদায়

সংঘর্ষের মধ্যেও মসজিদুল আকসায় দেড় লাখ মুসল্লির জুমা আদায়

ইসরাইলি পুলিশের ব্যাপক তল্লাশির মধ্যেও রমজানের তৃতীয় জুমায় ফিলিস্তিনের আল আকসা মসজিদে দেড় লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন।

আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব জানিয়েছেন, রমজানের তৃতীয় জুমায় আল আকসার ভেতর ও বাইর মিলে দেড় লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন।

তিনি জানান, ইসরাইলি নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিরা সব সময় রমজান মাসে আল আকসা মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে আসেন।

আল জাজিরা জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরের ৫০ বছরের কম বয়সী বাসিন্দাদের মসজিদে নামাজ পড়তে আসতে বাধা দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে আল কুদসের পুরাতন শহরের কয়েকটি রাস্তা বন্ধ করে রাখে তারা।

জুমার খুতবায় খতিব শায়খ ইউসুফ আবু সাফিনাহ সাম্প্রতিক দিনগুলোতে ইসলামের অন্যতম পবিত্র মসজিদে ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

গত কয়েক দিন ধরে মসজিদুল আকসার ভেতরে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বেশ কয়েক দফা হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।  এরই ধারাবাহিকতায় শুক্রবারও ফিলিস্তিনি মুসুল্লি ও দখলদারদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status