ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
দিন বদলের প্রতীক্ষায় চল্লিশের প্রিয়ঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 April, 2022, 11:28 AM

দিন বদলের প্রতীক্ষায় চল্লিশের প্রিয়ঙ্কা

দিন বদলের প্রতীক্ষায় চল্লিশের প্রিয়ঙ্কা

চল্লিশ ছুঁই ছুঁই বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও নিজেকে গুছিয়ে নিচ্ছেন। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘বরফি’র নায়িকা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন। লিখেছেন, ‘জীবন যে আমায় কোন দিকে নিয়ে যাবে, জানতে আমি খুবই আগ্রহী। মনে হচ্ছে বড় কোনও বদল আসছে।’

একসঙ্গে চলার পথে সংস্কৃত আর লাতিন, দুই ঘরানাই আপন করেছেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। তারকা দম্পতির ছোট্ট মেয়ের নামকরণ হয়েছে মালতি ম্যারি চোপড়া জোনাস। বৃহস্পতিবার সেই নাম সংবাদমাধ্যমকে জানানো হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা।

আনন্দের জোয়ার জোনাস পরিবারেও। সেই সঙ্গে চল্লিশ ছুঁই ছুঁই বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও নিজেকে গুছিয়ে নিচ্ছেন। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘বরফি’র নায়িকা কিছুটা আবেগপ্রবণ। লিখেছেন, ‘জীবন যে আমায় কোন দিকে নিয়ে যাবে, সেটা জানতে আমি খুবই আগ্রহী। মনে হচ্ছে বড় কোনও বদল আসছে, তার কিনারায় দাঁড়িয়ে আছি। আমি প্রস্তুত, যে কোনও কিছু গ্রহণ করার জন্য।’

সামনেই জন্মদিন, চল্লিশে পা দেবেন অভিনেত্রী। তবে এ বারের জন্মদিনে কী পরিকল্পনা, সে নিয়ে বিশেষ কিছু বলেননি। শুধু লিখেছেন, 'এ বছর আমরা কী ভাবে উদযাপন করব জানি না। নিক আমার জন্মদিন আর আমি নিকেরটা নিয়ে সব সময়ে ভেবে রাখি। আশা করি এ বারেও মজা হবে।'

ভক্তরাও অভিনেত্রীকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার লেখেন, ‘মেয়েকে নিয়ে কোনও কথাই যে বলছেন না!’ কারও মন্তব্য, ‘সারোগেসিতে সন্তান লাভ করলে বুঝি তার দাম থাকে না?’ বলা বাহুল্য, সে সব নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তিনি এখন জীবন তরীর ছন্দে ভেসে চলেছেন। কিনারা কোথায় কে জানে!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status