ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
লেনোভো’র পণ্যে ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 April, 2022, 4:19 PM

লেনোভো’র পণ্যে ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা

লেনোভো’র পণ্যে ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো, বৈশাখ উপলক্ষ্যে গ্রাহকদের ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে। গ্রাহকরা ইয়োগা, আইডিয়াপ্যাড ও লিজিয়ন ব্র্যান্ডের সকল কনজ্যুমার নোটবুক, ডেস্কটপ এবং অল-ইন-ওয়ান পিসিতে এই ওয়ারেন্টি সুবিধা পাবেন।

সময়ের সাথে সাথে আন্তর্জাতিক বাজারে লেনোভো আরও উন্নতি ও জনপ্রিয়তা লাভ করছে। ব্র্যান্ডের প্রিমিয়াম পণ্যগুলো চলতি বছরে এই পর্যন্ত ৩৫% ব্যবসা করে ভোক্তাখাতে বিরাট সফলতা অর্জন করেছে, যা এই যাবতকালে সর্বোচ্চ বলে ধরা হচ্ছে। কমার্শিয়াল ব্যবসা, বিশেষ করে ওয়ার্কস্টেশনগুলো প্রায় ৭৩% ওয়াই-ও-ওয়াই বৃদ্ধি পেয়েছে এবং বছর শেষে ১৩৪% ওয়াই-ও-ওয়াই বৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্য ইউনিটে সর্বোচ্চ আয়ের মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি দেশের গেমিং মার্কেট ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এই ট্রেন্ড ধরে রাখতে ও গেমারদের চাহিদা পূরণে ১৮.৫ থেকে শুরু করে ৪৪ ইঞ্চি পর্যন্ত মনিটর বাজারে আনছে ব্র্যান্ডটি।

লেনোভো ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড ওভারসিজ-এর ভোক্তা খাতের মহাব্যবস্থাপক নাভীন কেজরিওয়াল বলেন, “গ্রাহকদের ব্যবসার কেন্দ্রে রেখে কার্যক্রম পরিচালনাই আমাদের মূল লক্ষ্য এবং এর উপর ভিত্তি করেই আমাদের সকল উদ্ভাবন ও কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়। লেনোভো’র সকল কনজ্যুমার পিসিতে ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা প্রদানের মাধ্যমে আমরা বাঙালির পহেলা বৈশাখ উদযাপনে অংশগ্রহণ করতে চাই।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status