ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
এবার ইউরোপের ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 April, 2022, 11:42 AM

এবার ইউরোপের ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

এবার ইউরোপের ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

ইউরোপের তিন দেশের ৩১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে পশ্চিমা দেশগুলো রুশ কূটনীতিকদের বহিষ্কার করার পালটা পদক্ষেপে ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নেদারল্যান্ডসের ১৫ কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করা হয়েছে এবং তাদের রাশিয়া ছাড়তে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এছাড়া গত মাসে রাশিয়ার ২১ কূটনীতিককে বহিষ্কারের জবাবে মস্কোতে বেলজিয়াম দূতাবাসের কর্মীদের বহিষ্কার করে তাদেরও একই সময় বেঁধে দিয়েছে মস্কো।

বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে জানিয়েছে-রাশিয়ায় তাদের ১২ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

একই দিনে ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়ার চার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে রাশিয়া এবং আগামী রোববারের মধ্যে তাদের রাশিয়া ছাড়তে বলা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে নিরপেক্ষ সম্পর্ক বজায় ছিল। রাশিয়ার এ বহিষ্কারাদেশের মাধ্যমে দুদেশের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে।

এদিকে, রাশিয়ার সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন’ বলে জানিয়েছে বেলজিয়াম। দেশটি বলছে-এমন পদক্ষেপে রাশিয়ার আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়বে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status