ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীতে কালবৈশাখী ও স্বস্তির বৃষ্টি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 April, 2022, 8:52 AM

রাজধানীতে কালবৈশাখী ও স্বস্তির বৃষ্টি

রাজধানীতে কালবৈশাখী ও স্বস্তির বৃষ্টি

রাজধানী ঢাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিহয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকালে দমকা হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়।

সকাল সাড়ে ৬টার দিকে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপর প্রথমে ঝড়ো হাওয়া, পরে কালবৈশাখী ঝড় শুরু হয়। রাজধানীর বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হওয়ারও খবর পাওয়া গেছে। হঠাৎ ঝড়বৃষ্টিতে অফিসগামী লোকজন ও কর্মজীবীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।

সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হছিল।এছাড়া দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status