ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রাবন্তীকে নিয়ে এ কেমন মন্তব্য শুভশ্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 April, 2022, 11:59 AM

শ্রাবন্তীকে নিয়ে এ কেমন মন্তব্য শুভশ্রীর

শ্রাবন্তীকে নিয়ে এ কেমন মন্তব্য শুভশ্রীর

নায়িকারা কখনও ভালো বন্ধু হতে পারে না! টালিউড বলুন আর বলিউড, সুন্দরী অভিনেত্রীদের ক্যাটফাইট চোখে পড়বেই পড়বে।  

শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার’-এর একটি এপিসোড হঠাৎ করেই ভাইরাল হয়েছে। যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন শুভশ্রী গাঙ্গুলী। আর সেখানে র‍্যাপিড ফেয়ারে রাজ-পত্নীর কাছে প্রশ্ন রাখা হয় মিমি-নুসরত-শ্রাবন্তীর মধ্যে কে বোকা?

খুব একটা না ভেবেই শুভশ্রী শ্রাবন্তীর নাম বলে ফেলেন। যদিও পরে তার দাবি এই অভিনেত্রী আসলে নাকি ‘ইমোশনাল ফুল’। এই সাক্ষাৎকারেই শুভশ্রী তার আর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে আরও অনেক গোপন কথা ফাঁস করেন।

তিনি জানান, বিভিন্ন জায়গায় শো করতে গেলে অনেক ক্ষেত্রেই দর্শকরা তাকে শ্রাবন্তী ভেবে ভুল করেন। একইভাবে শ্রাবন্তীকেও নাকি কখনও ডাকা হয় শুভশ্রী নামে।

সত্যি কি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ‘ইমোশনাল ফুল’! নায়িকার বারবার সম্পর্কে জড়ানো, বিয়ে, বিচ্ছেদের কারণে চরিত্র নিয়ে সমালোচনা কম হয় না। বরং একটু নেগেটিভ কারণেই সবসময় খবরে থাকেন তিনি। তৃতীয় বিয়ের বিচ্ছেদের মামলা চলছে। চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি আংটি বদল হয়ে গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status