ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
মাদারীপুর থেকে হারানো মোবাইল ফোন সৌদি আরবে উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 April, 2022, 12:08 PM

মাদারীপুর থেকে হারানো মোবাইল ফোন সৌদি আরবে উদ্ধার

মাদারীপুর থেকে হারানো মোবাইল ফোন সৌদি আরবে উদ্ধার

মাদারীপুর থেকে যশোর অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তার হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন সৌদি আরব থেকে উদ্ধার করা হয়েছে।

চার মাস ৯ দিন পর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। সোমবার রাতে উদ্ধার করা মোবাইল ফোনটি তার মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিমের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম জানান, গত বছরের ১৯ ডিসেম্বর অভয়নগর উপজেলা থেকে মাদারীপুরে বেড়াতে যান তিনি। সেখানে বেড়ানোর কোনো একসময় তার ‘স্যামসাং ব্র্যান্ডের এ-৭০’ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়।

ওই দিন বিকালে তিনি মাদারীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ওই জিডির কপি অভয়নগর থানায় পাঠানো হয়।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় জানতে পারি হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি সিলেট জেলা শহরের এক নারী পাঁচ দিন ব্যবহার করেছেন। পরে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্বামী সৌদি আরবে যাওয়ার আগে ফোনটি কিনেছিলেন। ফোনটি তার স্বামী সৌদি আরবে নিয়ে গেছেন।

ওসি আরও জানান, এর পর ওই নারীর মাধ্যমে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনটি দেশে পাঠানোর ব্যবস্থা করেন। সোমবার রাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির প্রকৃত মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিমের কাছে হস্তান্তর করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status