ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 April, 2022, 6:07 PM
সর্বশেষ আপডেট: Friday, 15 April, 2022, 6:48 PM

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় আট সেনা নিহত হয়েছেন। এক ঘটনায় সাতজন আর অপর ঘটনায় এক সেনা নিহত হন।

শুক্রবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত জেলা দাতাখেলে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে অতর্কিতে হামলা চালালে সাত সেনা নিহত হন। দ্বিতীয় ঘটনাটি ঘটে জেলার ইশাম এলাকায়। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে লড়াইয়ে এক সেনা নিহত হন।

কর্মকর্তারা জানান, প্রথম ঘটনায় সন্ত্রাসীরা আফগান সীমান্তবর্তী দাতাখেল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চলন্ত গাড়িতে অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা রকেট চালিত গ্রেনেড লঞ্চার ও বন্দুক দিয়ে হামলা চালায়। হামলায় সাত সেনা নিহত হন বলে জানান কর্মকর্তারা। উত্তর ওয়াজিরিস্তানের জেলা সদরদপ্তর মিরামশাহে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান কর্মকর্তারা।

নিহত সেনারা হলেন হাবিলদার তারিক, সিপাহি আরশাদ, কাশিফ, জুনাইদ, ইজাজ, ওয়াকাস ও জাওয়াদ মির। একটি সামরিক হেলিকপ্টারে করে তাদের মরদেহ মিরামশাহে নেওয়া হয়।

এদিকে আইএসপিআরের সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৩ মাসে ৯৭ জন কর্মকর্তা ও সেনাসদস্য নিহত হয়েছেন। সর্বশেষ আটজন নিয়ে এ সংখ্যা ১০৫। একই সময়ে ১২৮ সন্ত্রাসী নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৭০ জনকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status